পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়েছে?
আগে নিকটস্থ থানায় জিডি করুন, তারপর জিডির কপি ও পুরোনো পাসপোর্টের ফটোকপিসহ নতুন আবেদন।
🔒 সরকারি সাইটের ঠিকানা: www.epassport.gov.bd — আবেদন শুধু এই ঠিকানাতেই করবেন।
✓ তথ্য সর্বশেষ যাচাই: ২৯ নভেম্বর ২০২৬। এরপর সরকারি সাইট বদলে গেলে কিছু তথ্য মিলতে নাও পারে।
ধাপে ধাপে বুঝে নিন
১ / ৪
১ এটাই কি আপনার খোঁজা কাজ?
এই পাতা কাজে লাগবে, যদি:
- পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়েছে
এই পাতা নয়, যদি:
- পাসপোর্টের পাতা শেষ বা মেয়াদ শেষ (রি-ইস্যু)
২ আগে জেনে রাখুন
- পাসপোর্ট হারালে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হয়। নতুন আবেদনের সময় পুরোনো পাসপোর্টের ফটোকপি ও জিডির কপি দিতে হয়, মূল জিডি দেখাতে হয়।
- আগের ই-পাসপোর্ট নম্বর মনে না থাকলে নির্ধারিত পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। নম্বর জানতে এনআইডি ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে যেতে হয়।
- ই-পাসপোর্টের আবেদনে কোনো কাগজ বা ছবি সত্যায়ন করতে হয় না।
- পাসপোর্টের তথ্য সংশোধন বা কোনো সমস্যার সমাধানের জন্য কাউকে টাকা দিতে হয় না। অফিসিয়াল নোটিশ ↗
- ফি দিন শুধু অফিসিয়াল ই-পাসপোর্ট সাইটে দেখানো মাধ্যমে, অন্য কারো মাধ্যমে নয়। অফিসিয়াল নোটিশ ↗
- ই-পাসপোর্ট অফিস এসএমএসে কোনো লিংক পাঠায় না। এসএমএসে আসা লিংকে চাপবেন না। অফিসিয়াল নোটিশ ↗
- অফিসিয়াল এসএমএস আসে শুধু "EPASSPORTBD" নামে। অন্য নাম বা নম্বর থেকে আসা বার্তায় ভরসা করবেন না। অফিসিয়াল নোটিশ ↗
- আবেদন সব সময় www.epassport.gov.bd ঠিকানাতেই করবেন। অন্য কোনো সাইটে ব্যক্তিগত তথ্য বা কাগজ দেবেন না।
- OTP ও পাসওয়ার্ড অপরিচিত কাউকে দেবেন না।
৩ কত টাকা লাগবে?
দেশে (১৫% ভ্যাটসহ), ৪৮ পাতা ৫ বছর: সাধারণ ৪,০২৫ টাকা, জরুরি ৬,৩২৫ টাকা, অতি জরুরি ৮,৬২৫ টাকা। ৪৮ পাতা ১০ বছর: সাধারণ ৫,৭৫০ টাকা, জরুরি ৮,০৫০ টাকা, অতি জরুরি ১০,৩৫০ টাকা।
৬৪ পাতার পাসপোর্টের ফি বেশি, সরকারি সাইটে পুরো তালিকা আছে। ফি অনলাইনে (কার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) বা যেকোনো ব্যাংকে এ-চালানে দেওয়া যায়।
সরকারি সাইটে ফির পুরো তালিকা দেখুন ↗৪ সরকারি সাইটে গিয়ে যা করবেন
- যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
- অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন।ই-পাসপোর্টের আবেদন পাতা ↗🔒 www.epassport.gov.bd
- পাসপোর্ট অফিসে জিডির মূল কপি ও পুরোনো পাসপোর্টের ফটোকপি নিয়ে যান।কাগজের চেকলিস্ট ↗🔒 www.epassport.gov.bd
🔒 www.epassport.gov.bd
সাহায্য প্রয়োজন?
সাইট না খুললে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
📞 পাসপোর্ট হটলাইন: ১৬৪৪৫