শিশুর পাসপোর্ট করবেন?
হ্যাঁ, অনলাইনে আবেদন করা যায়। শিশুর অনলাইন জন্ম নিবন্ধন (ইংরেজি) আর বাবা বা মায়ের এনআইডি লাগে।
🔒 সরকারি সাইটের ঠিকানা: www.epassport.gov.bd — আবেদন শুধু এই ঠিকানাতেই করবেন।
✓ তথ্য সর্বশেষ যাচাই: ২৯ নভেম্বর ২০২৬। এরপর সরকারি সাইট বদলে গেলে কিছু তথ্য মিলতে নাও পারে।
ধাপে ধাপে বুঝে নিন
১ / ৪
১ এটাই কি আপনার খোঁজা কাজ?
এই পাতা কাজে লাগবে, যদি:
- আবেদনকারীর বয়স ১৮ বছরের কম
এই পাতা নয়, যদি:
- বয়স ১৮ বা তার বেশি
২ আগে জেনে রাখুন
- ১৮ বছরের কম বয়সে লাগে অনলাইন জন্ম নিবন্ধন সনদ (ইংরেজি) এবং বাবা বা মায়ের এনআইডি। ৬ বছরের কম হলে ধূসর ব্যাকগ্রাউন্ডের 3R সাইজের ল্যাব প্রিন্ট ছবি।
- ১৮ বছরের কম বয়সীদের সব পাসপোর্ট ৫ বছর মেয়াদি ও ৪৮ পাতার হয়। ১০ বছরের পাসপোর্ট করা যায় না।
- অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বাবা-মায়ের অনুমতিপত্র এবং বাবা-মা দুজন বা যেকোনো একজনের উপস্থিতি লাগে।
- শিশুর পাসপোর্ট সংগ্রহে বাবা বা মাকে সরাসরি আসতে হয়, অথবা যিনি নেবেন তাকে নিজের এনআইডি ও বাবা-মায়ের দেওয়া অনুমতিপত্র আনতে হয়।
- ই-পাসপোর্টের আবেদনে কোনো কাগজ বা ছবি সত্যায়ন করতে হয় না।
- পাসপোর্টের তথ্য সংশোধন বা কোনো সমস্যার সমাধানের জন্য কাউকে টাকা দিতে হয় না। অফিসিয়াল নোটিশ ↗
- ফি দিন শুধু অফিসিয়াল ই-পাসপোর্ট সাইটে দেখানো মাধ্যমে, অন্য কারো মাধ্যমে নয়। অফিসিয়াল নোটিশ ↗
- ই-পাসপোর্ট অফিস এসএমএসে কোনো লিংক পাঠায় না। এসএমএসে আসা লিংকে চাপবেন না। অফিসিয়াল নোটিশ ↗
- অফিসিয়াল এসএমএস আসে শুধু "EPASSPORTBD" নামে। অন্য নাম বা নম্বর থেকে আসা বার্তায় ভরসা করবেন না। অফিসিয়াল নোটিশ ↗
- আবেদন সব সময় www.epassport.gov.bd ঠিকানাতেই করবেন। অন্য কোনো সাইটে ব্যক্তিগত তথ্য বা কাগজ দেবেন না।
- OTP ও পাসওয়ার্ড অপরিচিত কাউকে দেবেন না।
৩ কত টাকা লাগবে?
দেশে (১৫% ভ্যাটসহ), ৪৮ পাতা ৫ বছর: সাধারণ ৪,০২৫ টাকা, জরুরি ৬,৩২৫ টাকা, অতি জরুরি ৮,৬২৫ টাকা।
১৮ বছরের কম বয়সে শুধু ৪৮ পাতা ৫ বছরের পাসপোর্ট হয়। ফি অনলাইনে বা ব্যাংকে এ-চালানে দেওয়া যায়।
সরকারি সাইটে ফির পুরো তালিকা দেখুন ↗৪ সরকারি সাইটে গিয়ে যা করবেন
- অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন। শিশুর এনআইডি না থাকলে বাবা বা মায়ের এনআইডি নম্বর দিন।ই-পাসপোর্টের আবেদন পাতা ↗🔒 www.epassport.gov.bd
- ফি দিন এবং অ্যাপয়েন্টমেন্ট নিন।পাসপোর্টের ফির তালিকা ↗🔒 www.epassport.gov.bd
- নির্ধারিত দিনে শিশুকে নিয়ে, বাবা-মায়ের যেকোনো একজন উপস্থিত থেকে কাগজসহ পাসপোর্ট অফিসে যান।কাগজের চেকলিস্ট ↗🔒 www.epassport.gov.bd
🔒 www.epassport.gov.bd
সাহায্য প্রয়োজন?
সাইট না খুললে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
📞 পাসপোর্ট হটলাইন: ১৬৪৪৫