শিশুর জন্ম নিবন্ধন করবেন?
হ্যাঁ, সরকারি সাইটে অনলাইনে আবেদন শুরু করা যায়।
🔒 সরকারি সাইটের ঠিকানা: bdris.gov.bd — আবেদন শুধু এই ঠিকানাতেই করবেন।
✓ তথ্য সর্বশেষ যাচাই: ২৯ নভেম্বর ২০২৬। এরপর সরকারি সাইট বদলে গেলে কিছু তথ্য মিলতে নাও পারে।
ধাপে ধাপে বুঝে নিন
১ / ৪
১ এটাই কি আপনার খোঁজা কাজ?
এই পাতা কাজে লাগবে, যদি:
- কোনো শিশুর বা এখনো নিবন্ধন হয়নি এমন কারো জন্ম নিবন্ধন করতে চান
এই পাতা নয়, যদি:
- আগের সনদ হারিয়েছে বা নতুন কপি দরকার
- সনদ আসল কিনা মিলিয়ে দেখতে চান
- সনদে তথ্য ভুল
২ আগে জেনে রাখুন
- আবেদনপত্র পরে প্রিন্ট করতে হলে একই সাইটের "জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট" অংশ ব্যবহার করা যায়।
- কী কী কাগজ লাগবে, আবেদনের আগে নিজের এলাকার নিবন্ধক কার্যালয়ে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন) অথবা কল সেন্টার ১৬১৫২-এ জেনে নিন।
- আবেদন সব সময় bdris.gov.bd ঠিকানাতেই করবেন। অন্য কোনো সাইটে ব্যক্তিগত তথ্য বা কাগজ দেবেন না।
- OTP ও পাসওয়ার্ড অপরিচিত কাউকে দেবেন না।
৩ কত টাকা লাগবে?
জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন: বিনামূল্যে। ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে: ২৫ টাকা। ৫ বছর পরে: ৫০ টাকা।
বিদেশের বাংলাদেশ মিশনে: ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে, পরে ১ মার্কিন ডলার। বাংলা ও ইংরেজি দুই ভাষার মূল সনদ বিনামূল্যে দেওয়া হয়। (সরকারি ফি-তালিকা, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮)
সরকারি সাইটে ফির পুরো তালিকা দেখুন ↗৪ সরকারি সাইটে গিয়ে যা করবেন
- জন্ম নিবন্ধনের সরকারি সাইট খুলে উপরের মেনু থেকে "জন্ম নিবন্ধন" → "জন্ম নিবন্ধন আবেদন" চাপুন।জন্ম নিবন্ধনের সরকারি সাইট ↗🔒 bdris.gov.bd
- শিশুর ও বাবা-মায়ের তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
- আবেদন জমা দিয়ে আবেদনপত্র প্রিন্ট করুন এবং সংশ্লিষ্ট নিবন্ধক অফিসের নির্দেশনা অনুসরণ করুন।
🔒 bdris.gov.bd
সাহায্য প্রয়োজন?
সাইট না খুললে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
📞 জন্ম ও মৃত্যু নিবন্ধন কল সেন্টার: ১৬১৫২